
কৃষিবিদ নজরুল ইসলাম
দেশে ভালোমানের বীজ বাজারজাত করণের লক্ষ্যে ২০০৫ সালে ইস্ট বেঙ্গল সীড কোম্পানী প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যবধি উন্নত ও গুনগত মান সম্পন্ন বীজ কৃষক পর্যায়ে সরবরাহের চেষ্টা করে আসছি। প্রকৃতপক্ষে ইষ্ট বেঙ্গল সীড কোম্পানী কৃষি সেক্টরে একটি আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান। সর্বোৎকৃষ্টমানের সেবা প্রদানের লক্ষ্যে ব্যবসার শুরু হতে উন্নতমানের বীজ সংগ্রহও আমদানী করে আসতেছি। ইহার সেবার ডাইভারসিফিকেশনের লক্ষ্যে অন্যান্য কৃষি পণ্যের যোগানদানের চেষ্টা করে আসছি, যদিও এটি বর্তমানে আমদানি-ট্রায়াল ও ট্রেডিং নির্ভর প্রতিষ্ঠন হিসেবে চলমান।
কোয়ালিটি বীজের চাহিদা পূরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিও কৃষকের আয় বাড়ানো আমাদের উদ্দেশ্য। সাথে সাথে যাবতীয় কৃষি উপকরণের সরবরাহে আমরা নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশে আশাবাদী।
স্বল্পমূল্যে ভালমানের বীজ সরবরাহের মাধ্যমে অধিক ফসল উৎপাদনে সরকারকে সহযোগিতা করাও আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আমাদের রয়েছে এক ঝাক সাহসী, সৎ ও কর্মদ্দোমী স্টাফ, যাদের কমিটমেন্ট আমাদেরকে লক্ষ্য পূরণে সাহসী করে তুলেছে। আমাদের পারিপার্শ্বিক অবস্থা ও জনগণের আর্থ সামাজিক দিক মূল্যায়ন করে বীজের সর্বোচ্চ স্টান্ডার্ড বজায় রাখার চেষ্টা করি।
কৃষকের আয় বৃদ্ধির মাধ্যমে গ্রামের উন্নয়ন ত্বরান্বিত করে বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমরা অবদান রেখে আসছি।
সুতরাং এ অবদানের চলমান প্রক্রিয়ায় সরকারী ও বেসরকারী পর্যায়ে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির অংশ গ্রহণের জন্য আমি ইষ্ট বেঙ্গল সীড কোম্পানীর পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞ।
Manager

আমিরুল ইসলাম
কৃষি খাতের প্রতি গভীর অনুরাগ এবং বীজ ব্যবস্থাপনা শিল্পে অভিজ্ঞতা সম্পন্ন একজন নিবেদিতপ্রাণ পেশাদার। ইস্ট বেঙ্গল সিড কোম্পানি-র ম্যানেজার হিসেবে আমি উচ্চমানের বীজের উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং কৃষক পর্যায়ে উন্নত কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। আমার লক্ষ্য হলো কৃষকদের ফলন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।